খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম মহানগর ডেস্ক➤ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানায় অফিসার ইনচার্জ (ওসি)হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মানবিক পুলিশ কর্মকর্তা মো. মঈনুর রহমান।
বৃহস্পতিবার রাতে (২৬ আগস্ট) তিনি আগের ওসি মোস্তাফিজুর রহমানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।
গত মঙ্গলবার (২৪ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এক আদেশে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ হিসেবে মো. মঈনুর রহমানকে পদায়ন করেন।
এর আগে মো. মঈনুর রহমান সিএমপির পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। পরে তাকে ডিবির উত্তর বিভাগের পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছিল।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৪ আগস্ট) সিএমপি কমিশনার সালেহ মো. তানভীর সাক্ষরিত এক আদেশে ১৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে রদবদল করেন।
এতে ডিবির পরিদর্শক মঈনুর রহমানকে চান্দঁগাও থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি করা হয়।
এছাড়া চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ
(ওসি) মোস্তাফিজুর রহমানকে পাহাড়তলী থানায় এবং পাচঁলাইশ থানার পরিদর্শক (তদন্ত) কবিরুল ইসলামকে ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিতে বলা হয়েছে।
খখ/মো মি


