ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নৌকার সঙ্গে ট্রলারের সংঘর্ষ, ২১ জনের লাশ উদ্ধার

thai foods

খাসখবর বিভাগীয় ডেস্ক➤ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে যাত্রীবোঝাই নৌকার সঙ্গে বালুবোঝাই ট্রলারের সংঘর্ষে ২১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

thai foods

শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার লইসকা বিলে এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া ২১ জনের লাশের মধ্যে দুই শিশু রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠর করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নৌকাটি যাত্রী নিয়ে জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর থেকে ব্রাহ্মণবাড়িয়ার শহরের আনন্দবাজার ঘাটে আসছিল।

এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে নৌকাটি উল্টে সব যাত্রী নদীতে পড়ে যায়। নিহতের সংখ্যা বাড়তে পারে।

জেলা পুলিশ সুপার আনিছুর রহমান ২১ জন নিহত হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন জানান, বালুবোঝাই ট্রলারটি আটক করা হয়েছে। ডুবে যাওয়া ট্রলারটি পানির নিচে আছে। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

খখ/মো মি

আগেকরোনা পরিস্থিতির উন্নতির দিকে, মৃত্যু ১১৭, শনাক্ত ৩৫২৫
পরে‘বিদেশে যেতে হলে খালেদা জিয়াকে আবেদন করতে হবে জেলে গিয়ে’-আইনমন্ত্রী