দুই মাস পর করোনায় মৃত্যু ৮০ জনে, শনাক্ত ৩৪৩৬

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ দেশে দিন দিন উন্নতি হচ্ছে করোনা পরিস্থিতির। দুই মাস পর দেশে একশো জনের কম মৃত্যু দেখলো দেশ। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ৮০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫ হাজার ৯১৬ জনে। সর্বশেষ গত ২৬ জুন করোনায় মৃত্যু এক শ’র নিচে নামে। ওই দিন মারা যান ৭৭ জন।

thai foods

শনিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৬৫২ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩ হাজার ৪৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন চার হাজার ৮৬১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ নয় হাজার ২৩১ জন।

সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩৬টি, জিন এক্সপার্ট ৫৪টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৫৯৯টি। এসব ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৪ হাজার ৬৫২টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ১২৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৮ লাখ ৪১ হাজার ৪৭২টি।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৬১ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৯ হাজার ২৩১ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৮০ জনের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন রয়েছে।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৮৬৩ জন ও আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৫২৪ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৬২ হাজার ১০৭ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ৩৭৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৬১ হাজার ৭২৯ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪১ জন ও মহিলা ৩৯ জন। যাদের মধ্যে বাসায় দুইজন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৬ জন, রংপুর বিভাগে ৩ জন ও ময়মনসিংহ বিভাগে দুইজন মারা গেছেন।

খখ/মো মি

আগে‘জনগণের সমর্থন না পেয়ে ষড়যন্ত্রের পথে হাঁটছে বিএনপি’-ওবায়দুল কাদের
পরে৬ লক্ষাধিক অ্যাস্ট্রাজেনেকার টিকা আসলো জাপান থেকে