করোনায় আরও ৭৯ জনের মৃত্যু, শনাক্ত ৩০৬২ 

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ বর্তমানে দেশে দিন দিন করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। দুই মাস পর টানা পঞ্চম দিনের মতো দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা একশো জনের নিচে নামলো। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ৭৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ হাজার ২৭৪ জনে। শনিবার (২৮ আগস্ট) করোনায় মৃত্যু এক’শর নিচে নামে। ওই দিন মারা যান ৮০ জন।

thai foods

বুধবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৬১৩ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩ হাজার ৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১০ দশমিক ১১ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৩ হাজার ৬৮০ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৯৯৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৩১ হাজার ৯৮৪ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৯১টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩৭টি, জিন এক্সপার্ট ৫৪টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৬০০টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৯ হাজার ৬১৩টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ২৯৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮৯ লাখ ৫৮ হাজার ৬৩৯টি।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৯৯ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৩১ হাজার ৯৮৪ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৭৯ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আটজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন রয়েছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪৩ জন ও মহিলা ৩৬ জন। যাদের মধ্যে বাসায় তিনজন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে আটজন, খুলনা বিভাগে চারজন, বরিশাল বিভাগে তিনজন, সিলেট বিভাগে আটজন, রংপুর বিভাগে দুইজন ও ময়মনসিংহ বিভাগে তিনজন মারা গেছেন।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৯৩৫ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন দুই হাজার ৩৫৯ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৬৬ হাজার ২৫৭ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ সাত হাজার ৯৭৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৫৮ হাজার ২৮৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

খখ/মো মি

আগে‘সাড়ে ২৪ কোটির বেশি ডোজ টিকা সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে’-শেখ হাসিনা
পরে‘দেশে নিবন্ধিত পত্রিকার সংখ্যা ৩১৯৫টি’-তথ্য মন্ত্রী