একে একে ৮ স্বামী বদল, অতপর জানতে পারলেন তিনি এইডস রোগী!

thai foods

খাসখবর ভিন্ন খবর ডেস্ক➤ একে একে ৮ স্বামী বদল, অতপর জানতে পারলেন তিনি এইডস রোগে আক্রান্ত।

thai foods

বিয়ে করে সংসার করতেন বড়জোর ১০ থেকে ১৫ দিন। স্বামী বদলই যেন তার পেশা ছিলো। সুযোগ বুঝে স্বামীর টাকা-পয়সা নিয়ে সোজা উধাও হতেন। বিরতি দিয়ে আবার অন্য পুরুষকে বিয়ে করে নতুন সংসার করতেন। এভাবেই গত চার বছরে আটজন স্বামীর ঘর করেছেন ভারতীয় এক নারী। এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

খবরে বলা হয়, প্রতারণার দায়ে স্থানীয় পুলিশের হাতে সম্প্রতি গ্রেফতার হয়েছেন তিনি। এরপর শারীরিক পরীক্ষায় ধরা পড়েছে, ওই নারী এইচআইভি এইডসে আক্রান্ত।

জানা গেছে, ভারতের পাঞ্জাবে ওই নারী বাড়ি। দুই সন্তানের মা তিনি। গত ৪ বছর ধরে বিয়ে করে প্রতারণার ব্যবসা করছিলেন। এ কাজে তার আরও ৩ সহযোগী ছিলেন। পুলিশ সেই সহযোগীদেরও গ্রেফতার করেছে। গ্রেফতারের পর পুলিশের কাছে অপরাধের কথা স্বীকার করেছেন ওই নারী।

পুলিশ জানিয়েছে, ঠিক কতদিন ধরে তিনি এ রোগ বয়ে বেড়াচ্ছেন, তা এখনো নিশ্চিত নয়। যার কারণে পুলিশ ওই নারীর সাবেক স্বামীদের সঙ্গে যোগাযোগ করেছে। সুস্থতা নিশ্চিত করতে তাদের মেডিক্যাল পরীক্ষা করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

ভারতে বিয়ের আড়ালে এমন প্রতারণার ঘটনা অবশ্য নতুন নয়। তবে প্রতারক কনের মাধ্যমে আর্থিক ক্ষতির পাশাপাশি প্রতারিতদের এইডসে আক্রান্ত হওয়ার আশঙ্কার খবর শোনা গেলো এবারই প্রথম।

বিয়ের মাত্র ১৫ দিনের মধ্যে কীভাবে বেরিয়ে আসতেন তা পুলিশকে জানিয়েছেন ওই নারী। তিনি জানান, অধিকাংশ ক্ষেত্রে পণের মামলার হুমকিতেই কাজ হয়ে যেতো। তবে তাতে সুবিধা না হলে শ্বশুরবাড়ির লোকদের অচেতন করে অর্থ-স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যেতেন।

পুলিশ জানিয়েছে, ৪ বছর আগে ওই নারীর স্বামী তাকে ছেড়ে চলে যান। এরপর থেকেই বিয়ে করে প্রতারণার ব্যবসা শুরু করেন তিনি।

খখ/মো মি

আগেগণটিকার দ্বিতীয় ডোজ শুরু ৭ সেপ্টেম্বর
পরেবিমানবন্দরে করোনা টেস্ট শুরু করার নির্দেশ প্রধানমন্ত্রীর