বিমানবন্দরে করোনা টেস্ট শুরু করার নির্দেশ প্রধানমন্ত্রীর

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤ দেশের তিন বিমানবন্দরে করোনা টেস্ট শুরু করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এতথ্য জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

thai foods

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস প্রতিরোধে দেশের তিন বিমানবন্দরেই কোভিড টেস্ট শুরুর নির্দেশনা দেন। সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মন্ত্রীপরিষদের সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের তিন বিমানবন্দরেই বিদেশগামীদের জন্য পিসিআর টেস্টের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে চার থেকে ছয় ঘণ্টার মধ্যেই করোনা টেস্টের রিপোর্ট পাওয়া সম্ভব হবে।

তিনি জানান, দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খখ/মো মি

আগেএকে একে ৮ স্বামী বদল, অতপর জানতে পারলেন তিনি এইডস রোগী!
পরেকরোনায় ২৪ ঘণ্টায় ৬৫ জনের মৃত্যু, শনাক্ত ২৭১০