খাসখবর চট্টগ্রাম ডেস্ক➤ সাতকানিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসরে থেকে ৫ জন জুয়াড়িকে করা হয়েছে গ্রেফতার।
রোববার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে চরতী দুরদুরি এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় চরতী দুরদুরি এলাকায় মধ্যরাতে একটি জুয়ার আসর বসার খবর আসে ওসি মো.আনোয়ার হোসেনের কাছে। তিনি সাথে সাথে টিম পাঠান। সাতকানিয়া থানা পুলিশ টিম অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জুয়াড়িরা হলেন- ওই এলাকার ফয়েজ আহমেদের ছেলে মো. ফজলুল করিম রাসেল (২২), আলী আহমদের ছেলে সফিউল আলম (৪০), আলী নবীর ছেলে আব্দুর রহিম (৩৫), সুরেশ চন্দ্র শীলের ছেলে দিপাল কান্তি শীল (৩৮), মৃত ফজল আহমদের ছেলে মো. সোহেল আহমেদ (৩০)।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, , সংবাদ পাওয়া মাত্রই পুলিশের একটি টিম পাঠিয়ে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
খখ/মো মি


