করোনায় ৩ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু ৩৮ জনের, শনাক্ত ২৩২৫

thai foods

খাসখবর মহামারী ডেস্ক‌➤ করোনায় তিন মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ হাজার ৮৩৬ জনে। গত তিন মধ্যে এটাই সর্বনিম্ন মৃত্যু। এর আগে গত ৯ জুন ৩৬ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

thai foods

শুক্রবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ২৩০ জনের নমুনা পরীক্ষা করা হলে ২ হাজার ৩২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৮ দশমিক ৬৫ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ২৭ হাজার ২১৫ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৮৫৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭২ হাজার ৬৭ জন।

সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮০০টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৪০টি, জিন এক্সপার্ট ৫৫টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৬০৫টি। এসব ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭ হাজার ২৩০টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৮৭৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৯২ লাখ দুই হাজার ৭৯০টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার আট দশমিক ৬৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৩৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৫৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৭২ হাজার ২১৫ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ছয়জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে আটজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন রয়েছে।

মারা যাওয়াদের মধ্যে ২০ জন পুরুষ ও ১৮ জন নারী। এদের মধ্যে একজন ছাড়া সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে দুইজন, খুলনা বিভাগে পাঁচজন, সিলেট বিভাগে একজন, রংপুর বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৬৭১ জন ও আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৩৬৫ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৭২ হাজার ৯০৫ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ২২ হাজার ৮২৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৫০ হাজার ৭৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

খখ/মো মি

আগে‘করোনার সংক্রমণ বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান আবারও বন্ধ করে দেয়া হবে’-স্বাস্থ্যমন্ত্রী
পরেকুমিল্লা-৭ উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ডা. প্রাণ গোপাল দত্ত