করোনায় মৃত্যু ও শনাক্ত নিম্নমুখী, মৃত্যু ৪৮, শনাক্ত ১৩২৭

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত এখন নিম্নমুখী। ১দিনে ৭ শতাংশে নামলো করোনায় শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ হাজার ৮৮০ জনে। এর আগে গত ৯ জুন ৩৬ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

thai foods

শনিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষা করা হলে ১ হাজার ৩২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৭ দশমিক ০৩ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ২৮ হাজার ৫৪২ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ১৬৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭৫ হাজার ৩২৫ জন।

সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮০০টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৪০টি, জিন এক্সপার্ট ৫৫টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৬০৫টি। এসব ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ৬৮৩টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৮৬৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৯২ লাখ ২১ হাজার ৬৫৯টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার সাত দশমিক ০৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৫১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৭৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৩ হাজার ১৬৮ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৭৫ হাজার ২৩৫ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৪৮ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৩জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছে।

মারা যাওয়াদের মধ্যে ২২ জন পুরুষ ও ২৬ জন নারী। এদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ২২ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে চারজন, খুলনা বিভাগে দুইজন, বরিশালে একজন, সিলেট বিভাগে দুইজন, রংপুর বিভাগে চারজন ও ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৪৫১ জন ও আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৫৩ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৭৩ হাজার ৩৫৬ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ২৩ হাজার ৬৭৯ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৪৯ হাজার ৬৭৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

খখ/মো মি

আগে‘মির্জা ফখরুলের হুইসেল বাজালেই আন্দোলনে মানুষ ঝাঁপিয়ে পড়ার বক্তব্য হাস্যকর’-ড. হাছান মাহমুদ
পরে‘করোনার সংক্রমণ বাড়লে ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে’- শিক্ষামন্ত্রী