করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ৪১ জনের, শনাক্ত ১৯৫৩

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ করোনায় একদিনে মৃত্যু কমলেও বেড়েছে শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ হাজার ৯৭২ জনে। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৫৩ জন।

thai foods

সোমবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৩৮৮ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৬৯ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৩২ হাজার ৩৬৬ জনে।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন চার হাজার ১১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৮২ হাজার ৯৩৩ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮০৩ টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে।
এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৪১টি, জিন এক্সপার্ট ৫৫টি, র্যাপিড অ্যান্টিজেন ৬০৭টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৬ হাজার ৫৫টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ৩৮৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৯২ লাখ ৭২ হাজার ১২১টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার সাত দশমিক ৬৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৩ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৭৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৪ হাজার ১১২ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৮২ হাজার ৯৩৩ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৪১ জনের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৭ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে দুইজন রয়েছে।

মারা যাওয়াদের মধ্যে ২৫ জন পুরুষ ও ১৬ জন নারী। এদের মধ্যে একজন ছাড়া সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে তিনজন, খুলনা বিভাগে ছয়জন, বরিশালে একজন, সিলেট বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে দুইজন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৪৭৪ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন এক হাজার ১৪১ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৭৪ হাজার ৩৩২ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ২৫ হাজার ৭৬৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৪৮ হাজার ৫৬৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

খখ/মো মি

আগেপ্রধানমন্ত্রীর অনন্য দৃষ্টান্তঃ নিজ অফিসের গাড়ি কেনার টাকা দিলেন স্বাস্থ্যসেবায়!
পরে‘বিদেশে বসে অনলাইন পোর্টালের মাধ্যমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা’-তথ্য মন্ত্রী