করোনায় ২৪ ঘণ্টায় ৫১ জনের মৃত্যু, শনাক্ত ১৮৬২

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ১০৯ জনে। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৬২ জন।

thai foods

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ১৬৪ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৯৮ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৩৮ হাজার ২০৩ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৫৪৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৪ হাজার ৯০ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮০৮টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩১ হাজার ১৬৪টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ১৪৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৯৩ লাখ ৬৩ হাজার ৬০৯টি।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫ দশমিক ৯৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৪৩ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৪৯ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৯৪ হাজার ৯০ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৫১ জনের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাতজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চারজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন ও ১১ থেকে ২০ বছরের একজন রয়েছে।

মারা যাওয়াদের মধ্যে ২৫ জন পুরুষ ও ২৬ জন নারী। এদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে চারজন, খুলনা বিভাগে ছয়জন, বরিশালে তিনজন, ও রংপুর বিভাগে একজন মারা গেছেন।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৫৪১ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন এক হাজার ৩২৯ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৭৫ হাজার ৮৪৫ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ২৯ হাজার ৫৬০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৪৬ হাজার ২৮৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

খখ/মো মি

আগেসিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা
পরে‘আমি জিয়াউর রহমানকে আসামি করতে চেয়েছিলাম’-প্রধানমন্ত্রী