‘অসত্য বক্তব্য উপস্থাপনকে রেওয়াজে পরিণত করেছে বিএনপি’-ওবায়দুল কাদের

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক➤ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিয়মিত অসত্য বক্তব্য উপস্থাপনকে রেওয়াজে পরিণত করেছে বিএনপি। তারা বাছ-বিচার না করে ঢালাওভাবে অপরাধীদের পক্ষ নিচ্ছে।

thai foods

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সরকারের বিরুদ্ধে বিএনপির অভিযোগ কল্পিত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নিত্যদিন সরকারের বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ উত্থাপন বিএনপির রোজ নামচায় পরিণত হয়েছে।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, বিএনপি বাছ-বিচার না করে ঢালাওভাবে অপরাধীদের পক্ষ নিচ্ছে। অস্ত্র নিয়ে ধরা পড়েছে এমন অপরাধীদের পক্ষে তারা বিবৃতি দিয়ে মুক্তি দাবি করেছে। বিএনপি স্বাভাবিক আইনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালাচ্ছে। সরকারের অবস্থান হচ্ছে স্পষ্ট, তা হলো সরকার রাজনৈতিক নিপীড়নে বিশ্বাস করে না।

ওবায়দুল কাদের বলেন, বিএনপিই দেশকে মগের মুল্লুকে রূপান্তর করেছিলো। শেখ হাসিনা সরকার সে অবস্থা থেকে উদ্ধার করে দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ তৃণমূল থেকে গড়ে উঠা রাজনৈতিক দল। নেতাদের সম্মান আওয়ামী লীগই দিতে জানে।

খখ/মো মি

আগেনুসরাতের ছেলের বাবা দেবাশিস দাশগুপ্ত!
পরেআটক হলো ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিন