খাসখবর মহামারী ডেস্ক➤ করোনায় মৃত্যু ও শনাক্ত আরও বেড়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। যা গতকাল ছিলো ২৫ জনে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৪৭০ জনে।
এরআগে রবিবার (২৬ সেপ্টেম্বর) চার মাসের মধ্যে সর্বনিম্ন ২১ জনের মৃত্যু হয়েছিলো। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১০ জন।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাসের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ১৮৬ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৪৯ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৩ হাজার ৮৭৩ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১৯৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৩ হাজার ৮৭৬ জন।
সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮২১টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৯ হাজার ৫০৫টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ১৮৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৯৬ লাখ ৭৬ হাজার ১২৩টি।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার চার দশমিক ৪৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ০৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত ৩১ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ১৩ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে দুইজন, খুলনা বিভাগে পাঁচজন, বরিশাল বিভাগে দুইজন, রংপুর বিভাগে দুইজন এবং ময়মনসিংহ বিভাগে দুইজন রয়েছেন। এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ২৭ জন, বেসরকারি হাসপাতালে চারজন মারা যান।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাতজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে পাঁচজন রয়েছেন।
এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ১৯৫ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ১৩ হাজার ৮৭৬ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৩১ জনের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছে।
মারা যাওয়াদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১৪ জন নারী। এদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে দুইজন, খুলনা বিভাগে পাঁচজন, বরিশালে দুইজন, রংপুর বিভাগে দুইজন ও ময়মনসিংহ বিভাগে দুইজন মারা গেছেন।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৩১৩ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৩৩ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৮০ হাজার ৩৬২ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ৩৮ হাজার ৮১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৪২ হাজার ২৮১ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।
খখ/মো মি


