করোনায় ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু, শনাক্ত ৬৯৪

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ করোনায় শনাক্তের হার কমলেও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আবারো বেড়েছে করোনায় মৃত্যুর সংখ্যা। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এই একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৬৯৪ জন। এর আগে গতকাল সোমবার করোনায় ১৮ জনের মৃত্যু হয়েছিল।

thai foods

মঙ্গলবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাসের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৪৯৯ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৭২ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৯ হাজার ৪৫২ জনে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৩ জনসহ দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৬১৪ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭০৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২০ হাজার ২৯৬ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮২১টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৫ হাজার ৪২২টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৪৯৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৯৮ লাখ ৪৪ হাজার ৯১৭টি।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৭২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৮৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ৭০৮ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ২০ হাজার ২৯৬ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২৩ জনের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চারজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন ও ০ থেকে ১০ বছরের মধ্যে একজন রয়েছে।

মারা যাওয়াদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৮ জন নারী। এদের মধ্যে বাসায় দুইজন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে দুইজন, বরিশাল বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২৪৩ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫১৭ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৮২ হাজার ১৭৯ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ৪১ হাজার ৯৪৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৪০ হাজার ২৩৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

খখ/মো মি

আগেসাফ চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতের সাথে ১-১ গোলে ড্র করলো বাংলাদেশ
পরে৮ অক্টোবর খুলে দেওয়া হবে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় চ্যানেল