এবার ৬ ছাত্রের চুল কেটে দিলো লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদরাসাশিক্ষক, অতঃপর আটক

thai foods

খাসখবর বিভাগীয় ডেস্ক➤ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পর এবার শিক্ষার্থীদের চুল কেটে দেওয়ার ঘটনা ঘটলো লক্ষ্মীপুরের রায়পুরে।

thai foods

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কাজির দিঘির পাড় আলিম মাদরাসার দশম শ্রেণির ৬ ছাত্রের চুল কেটে দেওয়ার ঘটনায় সহকারী শিক্ষক মঞ্জুরুল কবিরকে আটক করেছে পুলিশ।

তিনি এখন রায়পুর থানা পুলিশ হেফাজতে রয়েছেন। এতথ্য গণমাধ্যমকে জানিয়েছেন রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল।

শুক্রবার (৮ অক্টোবর) রাতে আটকের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, রাত পৌনে ৯টার দিকে শিক্ষক মঞ্জুরুল করিমকে থানায় নিয়ে আসা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জানা গেছে, অভিযুক্ত শিক্ষক মঞ্জুরুল করিমকে বামনী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাজির দিঘির পাড়ের তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। সেখান থেকে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

এদিকে শিক্ষক মঞ্জুরুল কবিরকে সাময়িক অব্যাহতি দেওয়া হবে বলে জানান কাজির দিঘিরপাড় আলিম মাদরাসার সুপার মাওলানা বরাকাত উল্যা। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি।

গত বুধবার ক্লাস চলাকালীন সময়ে হামছাদী কাজির দিঘির পাড় আলিম মাদরাসার দশম শ্রেণির ৬ ছাত্রের চুল কেটে দেয় সিনিয়র শিক্ষক মঞ্জুরুল কবির। পরে তারা ক্লাস না করেই মাদরাসা থেকে বেরিয়ে যায়। এরপর ঘটনার একটি ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে ছাত্র ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।খখ/মো মি

আগেআজ বিশ্ব ডাক দিবস
পরেবঙ্গবন্ধু টানেল চালু হবে আগামী বছরের ডিসেম্বরে