করোনায় ১দিনে ১৭ জন মৃত্যু, শনাক্ত ৫১৮

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৭ জন মারা গেছেন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৭৩০ জন।

thai foods

বুধবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাসের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ১৫৩ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৩৪ শতাংশ। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৫১৮ জন। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৪ হাজার ১৯ জন।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৫ হাজার ৬৭৩ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮২১টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২১ হাজার ৯৮৬টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ১৫৩টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি বিশ হাজার ৬৯৭টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৩৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৬১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ৫০৫ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ২৫ হাজার ৬৭৩ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ১৭ জনের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন ও ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন রয়েছে।

মারা যাওয়াদের মধ্যে ৮ জন পুরুষ ও ৯ জন নারী। এদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন, খুলনা বিভাগে দুইজন ও বরিশালে একজন মারা গেছেন।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৯৭ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩৬০ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৮৩ হাজার ৭৭০ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ৪৫ হাজার ৯০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩৮ হাজার ৬৮০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

খখ/মো মি

আগেদূর্গাপূজার মহাষ্টমীতে আজ কুমারী পূজা
পরে১৪ অক্টোবর স্কুল শিক্ষার্থীদের পরীক্ষামূলক টিকাদান