খাসখবর খেলা ডেস্ক➤ সব শঙ্কা দূর করে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে উঠেছে বাংলাদেশ দল। প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপ থেকে সুপার টুয়েলভে পৌঁছেছে স্কটল্যান্ডও।
প্রথম রাউন্ডে রানার্সআপ হওয়ায় সুপার টুয়েলভে বাংলাদেশের জায়গা হয়েছে ‘এ’ গ্রুপে। অন্যদিকে, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় মূল পর্বেও ‘বি’ গ্রুপে স্থান পেয়েছে স্কটিশরা।
সুপার টুয়েলভে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও প্রথম রাউন্ডের গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন দল। শুক্রবার জানা যাবে টাইগারদের অপর প্রতিপক্ষ হচ্ছে কোন দলটি।
খখ/মো মি

