কুমিল্লার পূজামণ্ডপে কোরআন রাখার কথা স্বীকার ইকবাল হোসেনের

thai foods

খাসখবর প্রতিবেদক, কুমিল্লা➤ কুমিল্লার নগরীর নানুয়ার দিঘিরপাড়ে দর্পন সংঘের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র পূজামণ্ডপে কোরআন শরীফ রাখার কথা স্বীকার করেছেন ইকবাল হোসেন। তবে কার নির্দেশে তিনি এ কাজটি করেছেন, তা এখনো জানাননি।

thai foods

শুক্রবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে কুমিল্লা পুলিশ লাইনে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় ইকবাল এ ঘটনা স্বীকার করেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা।

এর আগে, বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার সুগন্ধা পয়েন্ট থেকে ইকবালকে আটক করে পুলিশ।

শুক্রবার(২২ অক্টোবর) দুপুরে তাকে কুমিল্লা পুলিশ লাইনে এনে প্রাথমিকভাবে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

গত ১৩ অক্টোবর কুমিল্লা মহানগরীর নানুয়ার দিঘিরপাড় পূজামণ্ডপে কোরআন রাখা নিয়ে মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় কুমিল্লার বিভিন্ন থানায় নয় মামলায় ৭৯১ জনকে আসামি করা হয়। এরমধ্যে কোতোয়ালি মডেল থানায় পাঁচটি, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় দুটি এবং দাউদকান্দি ও দেবীদ্বার থানায় একটি করে মামলা হয়েছে।

৯১ জনের নাম উল্লেখ করে মামলায় ৭০০ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

খখ/মো মি

আগেকরোনায় ১দিনে ৪ জনের মৃত্যু, শনাক্ত ২৩২
পরেচট্টগ্রামে মণ্ডপে হামলার পেছনে মূল পরিকল্পনায় ছিলেন ভিপি নূরের যুব অধিকার পরিষদ নেতা নাছির, মিজানুর ও রাসেল’- ওসি নেজাম উদ্দিন