করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ২৮৯

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন মারা গেছেন। এর মধ্যে ঢাকা বিভাগে দুইজন, চট্টগ্রাম বিভাগে দুইজন ও খুলনা বিভাগে একজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮২৮ জনে।

thai foods

সোমবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৭৭৩ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৮৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৬৭ হাজার ৮৯১ জনে। সেখানে শনাক্তের হার ১ দশমিক ৩৯ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৪১৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩১ হাজার ৭৪০ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৫ জনের মধ্যে ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন ও ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন রয়েছে। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২ জন ও নারী ৩ জন। এদের মধ্যে একজন ছাড়া সবাই হাসপাতালে মারা গেছেন।

খখ/মো মি

আগে‘দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ক্ষুধা ও নিরক্ষরতায় কাজ করা উচিত’- প্রধানমন্ত্রী
পরেখালেদা জিয়া আইসিইউতে