খালেদা জিয়া আইসিইউতে

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক➤ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। আজ সোমবার (২৫ অক্টোবর) বিকেলে একটি মাইনর অপারেশনের পর তাকে আইসিইউতে নেওয়া হয়।

thai foods

বর্তমানে তিনি সুস্থ ও বিপদমুক্ত বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিন বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেন, আজ ম্যাডামের ছোট একটি বায়োপসি করা হয়েছে।

অপারেশনের পর তিনি ছেলে তারেক রহমান, ছোট ভাই শামীম ইস্কান্দার, ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথির সঙ্গে কথা বলেছেন। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখন তিনি ভালো আছেন।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া সুস্থ আছেন। এখন তিনি বিপদমুক্ত। চিকিৎসকরা বলেছেন এখন তার বিপদের সম্ভাবনা নেই।

এর আগে সোমবার বিকেল তিনটার দিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় খালেদা জিয়াকে। এ সময় তার একটি মাইনর একটি অপারেশন সম্পন্ন হয়। অপারেশনের আগে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান সিথি, তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন ও ডা. আল মামুন।

খখ/মো মি

আগেকরোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ২৮৯
পরেগণ অধিকার পরিষদ’র আত্মপ্রকাশ