সাতকানিয়ায় ৫ হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাতকানিয়া থানা পুলিশের সফল অভিযান
thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম➤পাঁচ হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশ।

thai foods

এবিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, ২৭ অক্টোবর(বুধবার) গোপন সংবাদের ভিত্তিতে ‘টিম সাতকানিয়া’ অত্র থানাধীন কেওচিয়া ইউনিয়ন পরিষদস্থ জনার কেওচিয়া তেমুহনী এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে টি আর ট্রাভেলস ক্লাসিক নামের একটি ঢাকাগামী এসি বাসে অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীরা হলো,
সোনিয়া আক্তার মনি (৪০), পিতা- মৃত মাহাবুবুল আলম, স্বামী- মৃত লিটন চৌধুরী, মাতা- শামসুন নাহার, সাং- নগুয়া,২নং ওয়ার্ড, কিশোরগন্জ সদর ইউপি, থানা-কিশোরগন্জ সদর, জেলা- কিশোরগন্জ।

মোসাম্মৎ মুক্তারিনা, পিতা-মৃত আবছার আলী, স্বামী-মৃত মোখলেছুর রহমান, মাতা- তাহমিনা বেগম, সাং-খলিলপুর, গাছুয়া পাড়া, হামিদপুর ইউপি, থানা-পার্বতীপুর, জেলা-দিনাজপুর।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে নারী মাদক ব্যবসায়ী সোনিয়া আক্তার মনি’র কোমড়ে বিশেষ ভাবে রাখা স্কচটেপ দিয়ে বাঁধানো অবস্থায় দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপর নারী মাদক ব্যবসায়ী মোসাম্মৎ মুক্তারিনার পেটে পরা রাবার বেল্টের ভিতরে স্কচটেপ দিয়ে মোড়ানো তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে সাতকানিয়া থানার বিশেষ টিম।

থানা পুলিশ সূত্র জানায়, ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতারকৃত এই দুই নারী মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে একাজে জড়িত রয়েছে।

খখ/মো মি

আগেগায়িকা সালমার প্রথম স্বামী ছিলেন সাংসদ, এবার দ্বিতীয় স্বামী হলেন ব্যারিস্টার!
পরেপঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা’- এনামুল হক শামীম