করোনায় ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, শনাক্ত ২৪৭

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ দেশে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জন মারা গেছেন। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন জন নারী। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৮৭ জনে।

thai foods

বৃহস্পতিবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৬৯০ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৪৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭০ হাজার ৪৮৫ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ৩২ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ২২৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৪ হাজার ৩০০ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৭ জনের মধ্যে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছে। এদের সবাই হাসপাতালে মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে মারা যাওয়া ৭ জনের মধ্যে ঢাকা বিভাগের ৩ জন, খুলনা বিভাগের একজন, সিলেট বিভাগের একজন ও রংপুর বিভাগে দুইজন রয়েছে।

খখ/মো মি

আগেদাম বাড়লো ডিজেল ও কেরোসিনের
পরে‘দেশে নারীর ক্ষমতায়ন হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে’- ড. হাছান মাহমুদ