রবিবার হবে গণপরিবহনের ভাড়া পুনঃনির্ধারণে বৈঠক

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে সারাদেশে চলমান বাস-ট্রাক ধর্মঘট কর্মসূচির কারণ গণপরিবহনের ভাড়া পুনঃনির্ধারণে বৈঠক হবে রবিবার।

thai foods

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন আগামী রবিবার বিআরটিএর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। শুক্রবার সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের জানান, বৈঠকে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা করে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যমে জনগণের ওপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে।

এর আগে পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে পরিবহন মালিক-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান তিনি।

ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে পূর্ব ঘোষণা ছাড়াই শুক্রবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য রাজধানীসহ সারাদেশে ধর্মঘট কর্মসূচি পালন করছে পরিবহন মালিক শ্রমিকরা। এতে পরীক্ষার্থী ও সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

খখ/মো মি

আগেকরোনায় ১দিনে ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৯৬
পরে‘এসব গোপন দলিল বাংলাদেশের জাতীয় ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ’- শেখ হাসিনা