ডিজেলের দাম বাড়লো ২৩ শতাংশ, বাস ভাড়া বাড়ালো ২৭ শতাংশ

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤ ডিজেলের দাম বাড়লো ২৩ শতাংশ, আর বাস ভাড়া বাড়ানো হলো ২৭ শতাংশ। পরিবহন মালিকদের ধর্মঘটের পরিপ্রেক্ষিতে সব ধরনের বাসের ভাড়া ২৭ শতাংশ করে বাড়িয়েছে সরকার। তবে বলা হয়েছে, এই ভাড়া বাড়বে শুধু ডিজেলচালিত পরিবহনের ক্ষেত্রে।

thai foods

আর  সিএনজিচালিত বাসের ভাড়া আগেরটাই থাকবে। মাঠে মোবাইল কোর্টের মাধ্যমে পরিস্থিতি মনিটরিং করা হবে। ভাড়া বাড়ানোর এই সিদ্ধান্তকে অযৌক্তিক ও সাধারণ যাত্রীদের জন্য মড়ার ওপর খাঁড়ার ঘা বলে মনে করছেন সাধারণ যাত্রীরা।

আন্তর্জাতিক বাজারের কথা বলে সরকার
দেশে ডিজেল ও কেরোসিনের দাম এক লাফে লিটার প্রতি ১৫ টাকা বাড়িয়েছে। এই নতুন দর হবে লিটার প্রতি দাম হবে ৮০ টাকা, যা এত দিন ৬৫ টাকা। জ্বালানি মন্ত্রণালয় বুধবার (৩ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন দর বুধবার দিবাগত রাত ১২টা থেকেই কার্যকর করা হয়েছে।

এমন সিদ্ধান্তের পরপরই অসন্তোষ প্রকাশ করে শুক্রবার (৫ নভেম্বর) থেকে ধর্মঘট ডাকে পরিবহন মালিক সমিতি। তবে তাদের এই ধর্মঘট খুব বেশিদিন করতে হয়নি। দুইদিনের মাথায় তাদের দাবির মুখে নতুন করে বাস ভাড়া সমন্বয় করা হয়েছে। যেখানে ডিজেলের দাম যে হারে বাড়ানো হয়েছে তার চেয়ে ৪ শতাংশ বেশি পরিমাণে বাস ভাড়া বাড়ানো হয়েছে।

অর্থাৎ ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়লেও প্রতি কিলোমিটারে বাস ভাড়া ২৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন দিন ধরে ধর্মঘটের মুখে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ এবং বাস মালিকদের দীর্ঘ পাঁচ ঘণ্টার বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সারাদেশে দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা হচ্ছে। আর মহানগরীতে বিভিন্ন রুটের বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সার থেকে বেড়ে হচ্ছে ২ টাকা ১৫ পয়সা। মিনিবাসের ক্ষেত্রে ১ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে হচ্ছে ২ টাকা ৫ পয়সা।

এই হিসাবে দূরপাল্লার বাসের ভাড়া ২৭ শতাংশ এবং ঢাকায় ২৬ দশমিক ৫ শতাংশ ভাড়া বাড়ছে। বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

রবিবার (৭ নভেম্বর) সাড়ে ১১টার দিকে ঢাকার বনানীতে বিআরটিএ দপ্তরে পরিবহণ মালিকদের সঙ্গে সাড়ে পাঁচ ঘণ্টার বৈঠক শেষে এ সিদ্ধান্ত দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন- বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহসাধারণ সম্পাদক রাকেশ ঘোষ, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনসহ সরকারি-বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা।

খখ/মো মি

আগে‘৭ নভেম্বর জাতির ইতিহাসে একটি কলঙ্কময় দিন’-ওবায়দুল কাদের
পরে‘বিশাল সিলেবাসে আর পরীক্ষা হবে না’-শিক্ষামন্ত্রী