দ্বিতীয়ধাপের ৮৩৫ ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ

thai foods

খাসখবর নির্বাচন ডেস্ক➤আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয়ধাপের ৮৩৫ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।সহিংসতার আশঙ্কার মধ্যেই ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিতব্য এ নির্বাচন নিয়ে উত্তেজনা-অজানা শঙ্কা রয়েছে ভোটার ও প্রার্থীদের মধ্যে।

thai foods

ভোট নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে নির্বাচনী সব এলাকায়। ভোট কেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন সাধারণ ভোটাররা।

সহিংসতার ঘটনায় ‘অস্বস্তি’ ও ‘উদ্বেগ’ প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি) কঠোর পদক্ষেপে নেয়ার কথা বললেও পরিস্থিতির উন্নতি হয়নি। ফলে এই ধাপের নির্বাচন ঘিরে বিভিন্ন এলাকায় উত্তেজনা, সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় বাধ্য হয়ে ১০ জেলায় বিজিবি মোতায়নে করা হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্টদের মতে, এবারের ইউপি নির্বাচনে ইসির কোন নিয়ন্ত্রণ নেই। নির্বাচন কমিশন অনেকটা অসহায়। ঘরে ঘরে পাড়া মহল্লায় পাহারা দিয়ে নির্বাচনী সহিংসতা ঠেকানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

বুধবার কমিশন সভা শেষে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ইউনিয়ন পরিষদের (ইউপি) দ্বিতীয় ধাপের নির্বাচন ঘিরে বিভিন্ন এলাকায় উত্তেজনা, সংঘর্ষ ও সহিংসতার ঘটনার প্রেক্ষাপটে সিইসির এমন বক্তব্য এলো।

নরসিংদীসহ কয়েকটি ঘটনার সংঘাতের প্রসঙ্গ টেনে নূরুল হুদা বলেন, এ জাতীয় ঘটনা এভাবে পাহারা দিয়েও ঠেকানো যায় না, বাস্তবতা হলো এটা। ঘরে ঘরে মহল্লায় মহল্লায় পুলিশ দিয়ে পাহারা দিয়ে এ জাতীয় অপ্রীতিকর ঘটনা থামানো যায় না। এর একমাত্র উপায় হলো নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সহনশীলতা। নির্বাচনসুলভ আচরণ করতে হবে। স্থানীয় নির্বাচনে উত্তেজনা প্রতিদ্বন্দ্বীতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তিনি। দ্বিতীয়ধাপের নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে বলে আশা প্রকাশ করেন সিইসি। তিনি জানান, নির্বাচনী সহিংসতা দমন করতে কঠোর পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।

ইসি জানিয়েছে, দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হলেও আজ ভোটগ্রহণ হবে ৮৩৫ ইউপিতে। কেননা ৫ ইউপিতে সব পদে জনপ্রতিনিধিরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া ৭ ইউপি ভোট স্থগিত করেছে ইসি এবং ১ ইউপির ভোট বাতিল করা হয়েছে।

দ্বিতীয় ধাপে মোট ভোট কেন্দ্র হচ্ছে ৮৪৯২টি। মোট ভোটার হচ্ছে ১ কোটি ৬৫ লাখ ৯৫ হাজার ২২৬ জন। এরমধ্যে এ ধাপে ১৬ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। ৮৩৫ ইউপিতে  চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৩৩১০

খখ/মো মি

আগেকরোনায় ১দিনে জনের মৃত্যু, শনাক্ত ২৩৫
পরেআজ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী