বিজয় দিবসে ঢাকায় আসবেন ভারতের রাষ্ট্রপতি

thai foods

খাসখবর আন্তর্জাতিক ডেস্ক➤ বাংলাদেশের বিজয় দিবসের উৎসবে অংশ নিতে আগামী ১৬ ডিসেম্বর ঢাকায় আসবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

thai foods

রবিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখছিলেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।

ড. মোমেন বলেন, ‘ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের উৎসবে বাংলাদেশে আসবেন বলে আমরা আশা করছি। আমরা ভারতের রাষ্ট্রপতি এবং ভুটানের সাবেক রাজাকে ১৬ ডিসেম্বরের জন্য দাওয়াত দিয়েছি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এরই মধ্যে ভারত দেশটির রাষ্ট্রপতির বাংলাদেশ সফর নিশ্চিত করলেও ভুটান থেকে এখনও নিশ্চিত করা হয়নি।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন ও মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট বিভাগের প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) খুর্শেদ আলম উপস্থিত ছিলেন।

খখ/মো মি

আগেটি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইতিহাস গড়লো অস্ট্রেলিয়া
পরেচট্টগ্রামে ডিজেলচালিত বাসে লাল, সিএনজিতে সবুজ স্টিকার লাগানো শুরু