করোনায় মৃত্যুশূন্য দিন দেখলো বাংলাদেশ

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤অবশেষে করোনাভাইরাস মহামারিতে মৃত্যুশূন্য দিন দেখেছে বাংলাদেশ। দেশে গত ২৪ ঘণ্টায় প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোন মৃত্যু হয়নি। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৭৮ জন।একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ১৯০ জন রোগী।

thai foods

শনিবার (২০ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন শনাক্ত মিলিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯। এর মধ্যে মারা গেছেন মোট ২৭ হাজার ৯৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮৯১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ১০৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ।

এদিকে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা বেড়ে হলো ১৫ লাখ ৩৮ হাজার ছয়জন।

বিশ্বে অর্ধকোটিরও বেশি প্রাণ কেড়ে নেওয়া করোনাভাইরাস বাংলাদেশে প্রথম শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর দেশে এ ভাইরাসে প্রথম মৃত্যু ঘটে ওই বছরের ১৮ মার্চ। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।
ওই বছরের এপ্রিল থেকে এমন কোনো দিন যায়নি, যেদিন করোনা কারও প্রাণ কাড়েনি। সবশেষ গত শুক্রবারও (১৯ নভেম্বর) মৃত্যু হয় সাতজনের।

খখ/মো মি

আগে‘শিক্ষার্থীদের দেওয়া হবে কর্ম উপযোগী শিক্ষা’- ডা. দীপু মনি
পরে‘দূর্গা পূজার সময় যারা দেশে বিভেদ সৃষ্টি করতে চেয়েছে তারা স্বাধীনতার শত্রু’-ড. হাছান মাহমুদ