খাসখবর মহামারী ডেস্ক➤দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এরা ঢাকা ও চট্টগ্রাম বিভাগের।এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৭ হাজার ৯৫৫ জনের মৃত্যু হলো।
সোমবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৬১৪ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭৪ হাজার ৩৫২ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ৪২ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৩৩৯ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৮ হাজার ৫৩৭ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই নারী। তাদের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। এদের মধ্যে ঢাকা বিভাগের একজন ও খুলনা বিভাগের একজন।
খখ/মো মি


