খাসখবর রাজনীতি ডেস্ক➤ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার অসুস্থতাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে বিএনপি রাজনৈতিক উদ্দেশ্যে তাকে বিদেশ পাঠিয়ে দিতে চায়।
তিনি আরও বলেন, খালেদা জিয়া বিদেশে গিয়ে তারেক রহমানের মতো রাজনীতি করতে পারেন।
শুক্রবার(২৬ নভেম্বর) দুপুরে কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
তিনি উল্লেখ করেন বেগম খালেদা জিয়া একজন সাজাপ্রাপ্ত, তার সাজা মওকুফ করা হয়নি।
মন্ত্রী বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে গতকাল যে ভাষায় কথা বলেছেন, তাতে মনে হয়েছে বেগম জিয়ার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মহানুভবতা দেখিয়েছেন তা অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন।
মন্ত্রী শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বিমানযোগে কক্সবাজার পৌঁছান। সন্ধ্যায় তিনি কক্সবাজারের ইনানীর একটি অভিজাত হোটেলে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল আয়োজিত ১০ বিশেষ তরুণকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
খখ/মো মি


