খাসখবর জাতীয় ডেস্ক➤রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটে এ ভূ-কম্পন অনুভূত হয়।
তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য মতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের মিয়ানমারের চিন রাজ্যের রাজধানী হাখা শহর থেকে ১৯ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিমে এবং রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১। ভূপৃষ্ঠ থেকে ৩২.৮ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান।
ইউরোপিয়ান সিসমোলজিক্যাল আর্থকোয়াক সেন্টার (ইএসএমসি) বলছে, ভূমিকম্পটির উৎপত্তি মিয়ানমার-ভারত সীমান্তে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল চট্টগ্রাম থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৪২ কিলোমিটার।রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৮। ভূপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান।
মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) ও আর্থকোয়াকট্র্যাকার ডটকম জানায়, বাংলাদেশের স্থানীয় সময় ৫টা ৪৫ মিনিটের এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানিয়েছেন ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮। ঢাকা থেকে ৩৪৭ কিলোমিটার দূরে এর উৎপত্তি।
এখন পর্যন্ত রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, রাজশাহী, নোয়াখালী, ফেনী, বান্দরবান, খুলনা, বাগেরহাট, কুড়িগ্রামে জামালপুর, সিলেট ও বরিশালে ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
খখ/মো মি


