খাসখবর আন্তর্জাতিক ডেস্ক➤ভারত ও রাশিয়ার মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
৬ নভেম্বর (সোমবার) ভারত সফরে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতে পা রেখেই তিনি বলেছেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবেন তারা। বিশ্বজুড়ে করোনা মহামারি শুরুর পর এই সফর পুতিনের দ্বিতীয় বিদেশ ভ্রমণ। সফরকালে ভারত ও রাশিয়ার মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বের সম্পর্ক ঝালাই করবেন পুতিন। তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানিসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হবে। সই হবে একাধিক চুক্তি। তবে পুতিনের এই সফরে আলাদা করে নজর কাড়ছে প্রতিরক্ষা খাতের জন্য ৫০০ কোটি ডলারের চুক্তি।
গত শতকে স্নায়ুযুদ্ধের সময় থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারতের বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। পাকিস্তানের সঙ্গে একাধিক যুদ্ধসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যায় মস্কো সব সময় দিলির পাশে ছিল। সোভিয়েত ইউনিয়নের পতনের পর উত্তরসূরি রাশিয়ার সঙ্গে সেই সম্পর্ক এগিয়ে নিচ্ছে দিল্লি। ভারতের পক্ষ থেকে সব সময় বলা হয়, ইন্দো-রুশ সম্পর্ক ‘বিশেষ ও কৌশলগত মিত্রতার। রাশিয়া ভারতের অন্যতম অস্ত্র সরবরাহকারী। অস্ত্র কেনাবেচায় দুই দেশের সম্পর্ক বেশ পুরোনো। ভারত এখন তার অস্ত্রসম্ভার আধুনিক করতে চাইছে। আধুনিক করতে চাইছে সশস্ত্র বাহিনীকে। এ জন্য রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই করেছে দিল্লি।
পুতিনের দিলি সফরে বেশ উচ্ছসিত ভারতের মন্ত্রী ও নীতিনির্ধারকেরাও। রুশ প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সের্গেই সোইগুর সঙ্গে বৈঠকে গতকাল (৬ নভেম্বর) সোমবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারত-রাশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে ইতিবাচক ভ‚মিকা রাখবে। অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও রাশিয়ার মধ্যে অনন্য বন্ধুত্ব রয়েছে। এই সম্পর্ক আরো জোরদার হবে।’
খখ/মো মি


