খাসখবর লাইফ স্টাইল ডেস্ক➤এখন শীতকাল। হিমেল হাওয়ায় বলে দিচ্ছে শীত কড়া নাড়ছে দরজায়। এখনও শীত ঝাঁকিয়ে না পড়লেও এরই মধ্যে ত্বকে টান ধরতে শুরু করেছে। ত্বক হয়ে পড়ছে শুষ্ক।
শীতের সময়টাতে তেলতেলে ত্বকও শুষ্ক হয়ে পড়ে। তাই শুষ্ক ত্বকের জন্য চাই বাড়তি যত্ন।
>>শীতে ত্বকের যত্নে ব্যবহার করুন গ্লিসারিন। গ্লিসারিনে অল্প পানি মিশিয়ে মাঝেই মাঝেই মেখে নিতে পারেন। এতে ত্বকের শুষ্ক ভাব কমবে।
>>ত্বককে শুষ্কতা থেকে বাঁচাতে সবচেয়ে কার্যকরী হলো অ্যালোভেরা জেল। শীতে ত্বকের যত্নে অ্যালোভেরা জেলের জুড়ি মেলা ভার।
>>ম্যাট লিপস্টিক বা ম্যাট ব্লাশ অন ত্বককে আরও শুষ্ক করে দেয়। শীতের সময় এগুলো ব্যবহার থেকে বিরত থাকুন। এবং ঠোঁটকে আর্দ্র রাখে এমন লিপ বাম ব্যবহার করুন।
(শীতের সময়টাতে তেলতেলে ত্বকও শুষ্ক হয়ে পড়ে। তাই শুষ্ক ত্বকের জন্য চাই বাড়তি যত্ন।)
>>ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। ত্বককে কোমল ও মসৃণ রাখতে ব্যবহার করুন নারকেল তেল, মধু ও অলিভ অয়েল। আর ময়েশ্চারাইজার লাগানোর আগে ত্বকের মরা কোষ অবশ্যই পরিষ্কার করে নেবেন।
>>গোসলে গরম পানি ব্যবহার করে আরাম অনুভব করলেও গরম পানি দিয়ে মুখ, মাথা ধোয়া থেকে বিরত থাকবেন। অতিরিক্ত গরম পানি মুখের ত্বকের ফলিকলগুলোকে ক্ষতিগ্রস্ত করে ফেলে, যা ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে।
>>ঠোঁটকে আর্দ্র রাখে এমন লিপ বাম ব্যবহার করুন, ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করবেন।
>>প্রচুর পানি খাবেন। শীতে সানস্ক্রিন ব্যবহার করার প্রয়োজনীয়তা নেই, এমনটা ভাবার কোনো দরকার নেই। শীতকালেও বাইরে বের হওয়ার ৩০ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করুন। আর প্রতিদিন শাকসবজি খাওয়ার চেষ্টা করুন।
>>সবশেষে যাদের পুরোনো চর্মরোগ আছে শীতে তাদের ত্বকের সমস্যা বেড়ে যেতে পারে। প্রয়োজনে আগে থেকেই চিকিৎসকের পরামর্শ নিন।
খখ/মো মি


