“তাহসান-মিথিলা-ফারিয়া যেকোনো সময় গ্রেফতার হতে পারে”- ডিএমপি পুলিশ

thai foods

খাসখবর বিনোদন ডেস্ক➤কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া যে কোন সময় গ্রেফতার হতে পারে।

thai foods

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলার অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিললে যেকোনো সময় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার (১০ ডিসেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।

সাজ্জাদুর রহমান বলেন, চটকদার বিজ্ঞাপন ও বেশি মুনাফার লোভ দেখিয়ে হাজারো গ্রাহককে এরইমধ্যে পথে বসিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। এমন অভিযোগে এক ব্যক্তি মামলা করেছেন। প্রতিষ্ঠানটির প্রতারণার শুরু থেকে সংযুক্ত করা হয়েছিল নামিদামি তারকাদের।

অনেকের অভিযোগ জনপ্রিয় এসব তারকাদের দেওয়া মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে পা দিয়েই সর্বস্বান্ত হয়েছেন তারা। এবার তাদের বিরুদ্ধেও মামলা করেছেন সাদ স্যাম রহমান নামে এক ভুক্তভোগী। ইভ্যালি প্রতারণার মামলায় যেকোনো সময় গ্রেফতার করা হবে জনপ্রিয় তারকা তাহসান, অভিনেত্রী মিথিলা এবং শবনম ফারিয়াকে। তারা আমাদের নজরদারিতে রয়েছেন।

এর আগে, গত ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক তাদের নামে মামলা করেন।

খখ/মো মি

আগেকরোনায় ১দিনে ১জনের মৃত্যু, শনাক্ত ২৬৯
পরেকক্সবাজারের রামুতে অপহৃত ৪ স্কুলছাত্র উদ্ধার