করোনাভাইরাসে শনাক্তের হার ১ শতাংশের নিচে, মৃত্যু ৪ জন

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৪৭ জনের মৃত্যু হয়েছে। 

thai foods

করোনাভাইরাস শনাক্তের হার ১ শতাংশের নিচে নেমেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৭১ জনের নমুনা পরীক্ষা করা হলে ১২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৮০ হাজার ৮৭২ জনে। যেখানে শনাক্তের হার ০ দশমিক ৮৭ শতাংশ।

শনিবার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ১৪৪ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৫ হাজার ৪০৩ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন ও ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজনে রয়েছে। এদের মধ্যে ঢাকা বিভাগের একজন, খুলনা বিভাগের দুইজন ও বরিশাল বিভাগের একজন।

খখ/মো মি

আগেষষ্ঠ ধাপে ২১৯ ইউনিয়নে নির্বাচন ৩১ জানুয়ারি
পরে“একটা খুনিকে তারা (যুক্তরাষ্ট্র) আশ্রয় দিয়ে তারাই আবার আইনের কথা বলে”-পররাষ্ট্রমন্ত্রী