করোনায় ১দিনে আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ২১১

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৪৮ জনের মৃত্যু হয়েছে।

thai foods

এছাড়া ১৭ হাজার ৩৩২ জনের নমুনা পরীক্ষা করা হলে ২১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৮১ হাজার ৮৩ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ২২ শতাংশ।

রবিবার (১৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ১৬৮ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৫ হাজার ৫৭১ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি পুরুষ।তার বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।তিনি ঢাকা বিভাগের বাসিন্দা।

খখ/মো মি

আগে“করোনার টিকা নেওয়া ব্যক্তিরাই বুস্টার ডোজ হিসেবে ফাইজার টিকা নিতে পারবেন”-স্বাস্থ্যমন্ত্রী
পরেশ্রীলঙ্কাকে ১২ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে ফাইনালে বাংলাদেশ