সাত বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন বাংলা একাডেমি পুরস্কার

thai foods

খাসখবর সাহিত্য-সংস্কৃতি ডেস্ক➤ বাংলা একাডেমি এ বছরের জন্য সাতটি পুরস্কার ঘোষণা করেছে। সাত বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন বাংলা একাডেমি পুরস্কার।

thai foods

রবিবার (১৯ ডিসেম্বর) পুরস্কার ও পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

আগামী ২৪ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৪তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এসব পুরস্কার দেওয়া হবে।

এবার বাংলা একাডেমি প্রবর্তিত-

> প্রথমবারের মতো রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

> মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার পেয়েছেন পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক।

> ইতিহাসবিদ অধ্যাপক সিরাজুল ইসলামকে সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ-সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

> মযহারুল ইসলাম কবিতা পুরস্কারে ভূষিত হয়েছেন ছড়াকার সুকুমার বড়ুয়া।

> প্রথমবারের মতো প্রবর্তিত অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার পেয়েছেন অভিনেত্রী ফেরদৌসী মজুমদার।

> সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার পেয়েছেন ড. তসিকুল ইসলাম রাজা

> হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার (দ্বিবার্ষিক) পুরস্কার পেয়েছেন সৌমিত্র চক্রবর্তী।

খখ/মো মি

আগেশ্রীলঙ্কাকে ১২ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে ফাইনালে বাংলাদেশ
পরেবিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ২৪ ঘণ্টা সম্প্রচার চালু