প্রধানমন্ত্রী দেশে ফিরলেই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

thai foods

খাসখবর শিক্ষা ডেস্ক➤প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপ থেকে দেশে ফিরলে চলতি সপ্তাহেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে।

thai foods

রোববার (২৬ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফরের সময় বাড়ায় ২৮ ডিসেম্বরের আগে এসএসসির ফল ঘোষণা হবে না। এর পর যে কোনোদিন ফলাফল ঘোষণা হতে পারে।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী দেশে ফিরে ৩০ ডিসেম্বর বিনা মূল্যের পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। একই দিন এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হতে পারে বলে আলোচনা চলছে। তবে এখনো তারিখ চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন, সেদিন ফলাফল প্রকাশ করা হবে।

করোনার কারণে নয় মাস পিছিয়ে গত ১৪ নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এই পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন।করোনার কারণে এবার ভিন্ন পরিস্থিতিতে ভিন্নভাবে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা।

খখ/মো মি

আগে“বিটিভির আরও ছয়টি চ্যানেল চালু হবে”-তথ্যমন্ত্রী
পরেমালদ্বীপ সফর শেষে কাল দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা