লেখক-সাংবাদিক শওকত বাঙালির ‘রত্নগর্ভা মা’ মুক্তিযোদ্ধা বেগম লায়লা হক আর নেই

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক➤মহান মুক্তিযুদ্ধে রাউজানে ‘হযরত আলহাজ্ব ওচমান আলী মাস্টার (রহ.) -এর বাড়ির শেল্টার হাউজ’ প্রধান বীর নারী সরকার ও বিভিন্ন সংগঠন-সংস্থা কর্তৃক ‘রত্নগর্ভা মা’ সম্মাননায় ভূষিত-সংবর্ধিত বিশিষ্ট সমাজহিতৈষী এবং আমরা করবো জয়-এর প্রধান পৃষ্ঠপোষক মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেগম লায়লা হক (৭৫) আর নেই।

thai foods

সোমবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে একটায় নগরীর ডেল্টা হেলথ কেয়ারে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ডায়াবেটিস, কিডনী জটিলতাসহ হৃদরোগে ভূগছিলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, রাউজান থানা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম এ.কে ফজলুল হক চেয়ারম্যান-এর সহধর্মিণী বেগম লায়লা হক সামাজিক কর্মযজ্ঞে একজন নিবেদিতপ্রাণ বিদূষী ছিলেন।

একজন রত্নগর্ভা মা হিসেবে সমাজে আলো ছড়ানো লায়লা হকের ৪ ছেলে ও ৫ মেয়ের মধ্যে বড় ছেলে সিভিল প্রকৌশলী  শওকত ওসমান কুয়েত মিনিস্ট্রি অব ডিফেন্সে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কর্মরত প্রথম বাংলাদেশী। মেজো ছেলে সফটওয়্যার প্রোগ্রামার শওকত হোসাইন কুয়েত-অ্যামেরিকান যৌথ কোম্পানীর কম্পিউটার প্রোগ্রামার। সেজ ছেলে লেখক-সাংবাদিক শওকত বাঙালি যুদ্ধাপরাধ বিরোধী আন্দোলনের সক্রিয় নেতা। ছোট ছেলে আলহাজ্ব শওকত আল আমিন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ। বড় তিন মেয়ে স্কুল শিক্ষিকা এবং ৪র্থ জন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের বক্ষব্যাধীর লেডি হোম ভিজিটর এবং ছোটজন আবুল খায়ের গ্রুপে এইচআর’এ অফিসার হিসেবে কর্মরত।

দুই পুত্রবধূ শিক্ষকতা পেশায় এবং একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব নিয়ামক দপ্তরে এবং একজন উন্নয়ন সংস্থায় কর্মরত। কন্যার জামাতাদের মধ্যে ব্যবসায়ি, প্রবাসী, চাকুরিজীবী ও প্রকৌশলী রয়েছেন।

উত্তর চট্টগ্রামের আধ্যাত্মিক সাধক পুরুষ ও বড়মাস্টার খ্যাত শিক্ষাগুরু হযরত আলহাজ্ব ওচমান আলী মাস্টার (রহ:)-এর পরিবারের প্রথম পুত্রবধূ তিনি।

মরহুমার প্রথম নামাজে জানাজা নিজ বাড়িতে সোমবার বাদ জোহর, ২য় জানাজা বাদ মাগরিব জামেয়া আহমদীয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এবং সর্বশেষ জানাজা গরীব উল্লাহ্ শাহ মাজার প্রাঙ্গণে বাদ এশা অনুষ্ঠিত হয় এবং সেখানে তাকে দাফন করা হয়।

কেন্দ্রীয় নেতা শওকত বাঙালির মায়ের মৃত্যুতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির শোক

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লেখক সাংবাদিক শওকত বাঙালির মা বেগম লায়লা হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সংগঠনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। আজ এক শোকবার্তায় বলা হয়-
চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম এ.কে ফজলুল হক সাহেবের সহধর্মিণী ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লেখক সাংবাদিক শওকত বাঙালির মা লায়লা হক ২৬ ডিসেম্বর ২০২১ রাত পৌনে একটায় চট্টগ্রামের ডেল্টা হেলথ কেয়ারে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। বীরজায়া লায়লা হকের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।

‘এই মহিয়সী নারী চট্টগ্রামের বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। আমরা তাঁর পরিবারের শোকসন্তপ্ত সদস্য ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।’

বিবৃতিতে স্বাক্ষর করেন- বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, বিচারপতি শামসুল হুদা, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ব্যারিস্টার শফিক আহমেদ, লেখক সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী, অধ্যাপক অনুপম সেন, নাট্যজন মুক্তিযোদ্ধা রামেন্দু মজুমদার, সমাজকর্মী মালেকা খান, শিল্পী হাশেম খান, শিল্পী রফিকুননবী, অধ্যাপিকা পান্না কায়সার, অধ্যাপিকা মাহফুজা খানম, জননেতা ঊষাতন তালুকদার, কথাশিল্পী সেলিনা হোসেন, চলচ্চিত্রনির্মাতা মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ, অধ্যাপক ডাঃ কাজী কামরুজ্জামান, ক্যাপ্টেন (অবঃ) আলমগীর সাত্তার বীরপ্রতীক, ক্যাপ্টেন (অবঃ) সাহাবউদ্দিন আহমেদ বীরউত্তম, মেজর জেনারেল মোহাম্মদ আবদুর রশীদ (অবঃ), মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ আমজাদ হোসেন, ড. নূরন নবী, লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, অধ্যাপক মুনতাসীর মামুন, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, শহীদজায়া সালমা হক, কলামিস্ট সৈয়দ মাহবুবুর রশিদ, শিক্ষাবিদ মমতাজ লতিফ, অধ্যাপক শিল্পী আবুল বারক আলভী, সমাজকর্মী কাজী মুকুল, কথাশিল্পী অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক আয়েশ উদ্দিন, অধ্যাপক মেজবাহ কামাল, ডাঃ শেখ বাহারুল আলম, ড. মেঘনা গুহঠাকুরতা, ডাঃ ইকবাল কবীর, মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্ত্তী, মুক্তিযোদ্ধা মকবুল-ই এলাহী চৌধুরী, মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শহীদ, এডভোকেট আবদুস সালাম, অধ্যাপক মোহাম্মদ সেলিম, অধ্যাপক আবদুল গাফ্ফার, কবি জয়দুল হোসেন, ব্যারিস্টার ড. তুরিন আফরোজ, মুক্তিযোদ্ধা কাজী লুৎফর রহমান, সাবেক জাতীয় ফুটবলার শামসুল আলম মঞ্জু, সমাজকর্মী কামরুননেসা মান্নান, এডভোকেট আজাহার উল্লাহ্ ভূঁইয়া, অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়া, সঙ্গীতশিল্পী জান্নাত-ই ফেরদৌসী লাকী, অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব, উপাধ্যক্ষ কামরুজ্জামান, অধ্যাপক ডাঃ নুজহাত চৌধুরী শম্পা, লেখক আলী আকবর টাবী, সমাজকর্মী চন্দন শীল, এডভোকেট কাজী মানছুরুল হক খসরু, এডভোকেট দীপক ঘোষ, অনলাইন এ্যাক্টিভিস্ট ড. কানিজ আকলিমা সুলতানা, ব্যারিস্টার নাদিয়া চৌধুরী, সাংবাদিক মহেন্দ্র নাথ সেন, শহীদসন্তান তৌহিদ রেজা নূর, শহীদসন্তান শমী কায়সার, শহীদসন্তান আসিফ মুনীর তন্ময়, শহীদসন্তান তানভীর হায়দার চৌধুরী শোভন, মানবাধিকারকর্মী তরুণ কান্তি চৌধুরী, লেখক সাংবাদিক সাব্বির খান, মানবাধিকারকর্মী আনসার আহমদ উল্লাহ, মানবাধিকারকর্মী স্বীকৃতি বড়ুয়া, এডভোকেট আবদুল মালেক, লেখক কলামিস্ট মিথুশিলাক মুর্মু, কলামিস্ট অনলাইন এ্যাক্টিভিস্ট লীনা পারভীন, মানবাধিকারকর্মী রহমান খলিলুর, অধ্যাপক সুজিত সরকার, সমাজকর্মী হারুণ অর রশীদ, এডভোকেট মালেক শেখ, সহকারী অধ্যাপক তপন পালিত, সাংবাদিক দিলীপ মজুমদার, সমাজকর্মী রাশেদ রাশেদুল ইসলাম, সমাজকর্মী ইস্রাফিল খান বাপ্পি, সমাজকর্মী শিমন বাস্কে, সমাজকর্মী শেখ আলী শাহনেওয়াজ পরাগ, সমাজকর্মী সাইফ উদ্দিন রুবেল, লেখক ও চলচ্চিত্রনির্মাতা শাকিল রেজা ইফতি ও সমাজকর্মী ফয়সাল হাসান তানভীর প্রমুখ।

খখ/মো মি

আগেজয়নাল হাজারীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক
পরেবিয়ের ১১ বছর পর মা হতে যাচ্ছেন অভিনেত্রী তিশা