বিয়ের ১১ বছর পর মা হতে যাচ্ছেন অভিনেত্রী তিশা

thai foods

খাসখবর বিনোদন ডেস্ক➤বিয়ের ১১ বছর পর মা হতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। পৌষের সন্ধ্যায় সুখবর দিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। জানালেন, স্ত্রী-অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সন্তানসম্ভবা। শিগগিরই তারা বাবা-মা হতে যাচ্ছেন। 

thai foods

ফেসবুকে তিশা ও তার দুটি ছবি পোস্ট করে ফারুকী লেখেন, ‌‘আমাদের জীবনে আরেকজন মানুষের উপস্থিতি আসন্ন। তিশা এবং আমি আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন, যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো-বাতাসে আসে।’

ফারুকী আরও লেখেন, ‘‘যখন তোমার জন্ম হয়, তখন একই সাথে আসলে জন্ম হয় আমাদেরও। আমি যখন কবিতা লিখি, তখন কবিতাও কি কিছুটা লিখে না আমায়?’ সন্তানের চোখে নিজের জন্ম হতে দেখা, একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে, এক অনির্বচনীয় অনুভূতিই আসলে।’’

ভালোবেসে ২০১০ সালের ১৬ জুলাই বিয়েবন্ধনে আবদ্ধ হন ফারুকী-তিশা। এরপর নিজেদের ক্যারিয়ার নিয়েই ব্যস্ত সময় পার করেছেন। পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি হয়েছেন প্রযোজকও।

খখ/মো মি

আগেলেখক-সাংবাদিক শওকত বাঙালির ‘রত্নগর্ভা মা’ মুক্তিযোদ্ধা বেগম লায়লা হক আর নেই
পরে“বিএনপির ইতিহাস হচ্ছে চোরাপথে ক্ষমতায় যাওয়া”- ড. হাছান মাহমুদ