খাসখবর মহামারী ডেস্ক➤দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১দিনে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৬৩ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৯১৪ জনের নমুনা পরীক্ষায় ৪৯৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যেখানে গতকাল ছিলো ৩৯৭ জন। শনাক্তের হার ২ দশমিক ৩৭ শতাংশ। যেখানে গতকাল ছিল ২ দশমিক ১০ শতাংশ। সেই তুলনায় আজ করোনা শনাক্তের সংখ্যা বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ৩৭২ জন যেখানে গতকাল ছিলো ২৯৪ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিটি পুরুষ যার বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তিনি ঢাকা বিভাগের বাসিন্দা।
খখ/মো মি


