“রাষ্ট্রপতি সংলাপকে বিএনপি প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে”-ড. হাছান মাহমুদ 

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক➤তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি গণতান্ত্রিক রাীতিনীতি ও সংলাপে বিশ্বাস করে না। রাষ্ট্রপতির সংলাপের মতো এই ভালো উদ্যোগকে বিএনপি প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।’

thai foods

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি যে সংলাপের আয়োজন করেছেন, এটি অনেক দেশের জন্য উদাহরণ। স্বাধীন, নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন কমিশন গঠন করার জন্যেই রাষ্ট্রপতি সংলাপের আয়োজন করেছেন। অনেক দেশেই এ ধরনের কোনো সংলাপ হয় না। এই ভালো উদ্যোগকে বিএনপি প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।’

‘খালেদা জিয়াও চোরাপথে ক্ষমতায় এসেছেন’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি গণতন্ত্রের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া বিশ্বাস করে না, সবসময় চোরাপথ খুঁজে বেড়ায়। জনগণের ওপর তাদের কোনো আস্থা নেই। সেজন্যই তারা এই নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।’

হাছান মাহমুদ বলেন, ‘গতবারও সংলাপের মাধ্যমে একটি অংশগ্রহণমূলক কমিশন গঠন করা হয়েছিল। সেখানে এমন একজন নির্বাচন কমিশনার স্থান পেয়েছিলেন, তিনি সবসময়ই বিরোধী দলের পক্ষ হয়ে কথা বলেন। সুতরাং সংলাপের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন যে কার্যকর, সেটি গতবারও প্রমাণিত হয়েছে।’

এর আগে তথ্যমন্ত্রী চলচ্চিত্র পরিচালকদের সাথে নিয়ে বিএফডিসি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পাশাপাশি দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন।

চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহানের সভাপতিত্বে ও মহাসচিব শাহীন সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, পরিচালক সমিতির সাবেক সভাপতি মুশফিকুর রহমান গুলজার, সহ-সভাপতি ছটকু আহমেদ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক শাহীন কবির টুটুল প্রমুখ।

খখ/মো মি

আগেকরোনায় ১দিনে শনাক্ত ৪৯৫ জন, মৃত্যু ১
পরেএসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ