করোনায় আক্রান্ত হলেন লিওনেল মেসি

thai foods

খাসখবর খেলা ডেস্ক➤করোনায় আক্রান্ত হয়েছেন ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইনের (পিএসজি) ফরোয়ার্ড ও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

thai foods

মেসির সঙ্গে পিএসজির আরও তিন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন। তারা আইসোলেশনে আছেন। ক্লাবের ওয়েবসাইটে রবিবার (২ জানুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পিএসজির অফিসিয়াল পেজে জানানো হয়, লিওনেল মেসিসহ তাদের চার খেলোয়াড় করোনা আক্রান্ত হয়েছেন। তাদেরকে  আইসোলেশনে থাকতে বলা হয়েছে। তবে মেসি ছাড়া করোনা আক্রান্ত অন্য ফুটবলারদের নাম জানানো হয়নি।

সোমবার ফরাসি কাপে পিএসজির খেলা রয়েছে। খেলার আগে চার খেলোয়াড় করোনায় আক্রান্ত হলেন।

ফ্রান্সে শনিবার ২৪ ঘণ্টায় ২ লাখ ১৯ হাজার ১২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ টানা চারদিন দেশটিতে দুই লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে।

খখ/মো মি

আগেকরোনায় ১দিনে শনাক্ত ৫৫৭ জন, মৃত্যু ১
পরে“এবারে সংক্ষিপ্ত সিলেবাসের উপরই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে”-শিক্ষামন্ত্রী