খাসখবর আন্তর্জাতিক ডেস্ক➤ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ক্রমশ বেড়েই চলেছে প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের থাবা। এনিয়ে রাজ্যটি আজ রবিবার (০২ ডিসেম্বর) ঘোষণা করেছে নানা বিধিনিষেধ। আগামীকাল সোমবার থেকে এই রাজ্যের সকল ধরনের স্কুল কলেজ বন্ধ। এছাড়া সিনেমা হল, জিম সুইমিং পুল এবং বিউটি সেলুন বন্ধ ঘোষণা করা হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি এবং প্রাইভেট অফিসে কর্মকর্তাদের উপস্থিতি ৫০ শতাংশ রাখতে বলা হয়েছে। একইসঙ্গে যুক্তরাজ্য থেকে সরাসরি ফ্লাইট বাতিল করা হয়েছে।
গতকাল ওই রাজ্যে নতুন করে করোনায় ৪ হাজার ৫১২ জন রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে ঐ রাজ্যে সক্রিয় শনাক্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ৩০০ জন। যা দেশটির রাজ্যগুলোর মধ্যে তৃতীয়। এছাড়া পশ্চিমবঙ্গে ওমিক্রনে ২০ জন রোগী শনাক্ত হয়েছে।
দেশটির এই রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তিনি বলেন, সোমবার থেকে ব্রিটেনের কোনও বিমানকে শহরে ঢুকতে দেওয়া হবে না।
খখ/মো মি


