“খালেদা জিয়ার কিছু হলে বিএনপি নেতারাই আসামি হবে”-ড. হাসান মাহমুদ

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক‌➤তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ড. হাসান মাহমুদ বলেন, খালেদা জিয়ার কিছু হলে বিএনপি নেতারাই আসামি হবে।

thai foods

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি হচ্ছে গণহত্যাকারী হিসাবে চিহ্নিত দল। লাশ ও বন্দুকের নল দিয়ে ক্ষমতায় ছিল। খালেদা জিয়ার কিছু হলে বিএনপি নেতারাই আসামি হবে, আমরা কেন হব?

হাছান মাহমুদ বলেন, বিএনপি সরাসরি ইউপি নির্বাচনে না থাকলেও তারা অন্য ফরম্যাটে আছে।

রাষ্ট্রপতির সংলাপে অংশগ্রহণ বিষয়ে মন্ত্রী বলেন, সংলাপের চিঠি বিএনপি গ্রহণ করেছে। অংশ নিয়ে তারা তাদের আপত্তি জানাতে পারে। এটাই একটি দলের জন্য ভালো হবে।

এ সময় ইউপিতে সংঘর্ষ ও হানাহানী দুঃখজনক জানিয়ে তিনি বলেন, হানাহানী বন্ধে ইসি ও বাহিনীগুলো কাজ করবে।

খখ/মো মি

আগে“বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটি দেশের সশস্ত্র বাহিনীর জন্য একটি মাইলফলক হবে”-প্রধানমন্ত্রী
পরে“ও (ডা. মুরাদ হাসান) আমাকে নির্যাতন করছে, আমাকে মেরে ফেলবে বলেছে, প্লিজ আমাকে বাঁচান”-স্ত্রী ডা. জাহানারা এহসান