গ্যাসের চুলার আগুনে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ১২’শ ঘর পুড়ে ছাঁই

thai foods

খাসখবর বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক➤ঘরের গ্যাসের চুলার আগুনে সর্বনাশ হলো ১২’শ রোহিঙ্গা পরিবারের। কক্সবাজারের উখিয়ার পালংখালীর শফিউল্লাহ কাটার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে ১ হাজার ২০০ ঘর পুড়ে যায়।

thai foods

আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মো. সিহাব কায়সার খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রবিবার (৯ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে রোহিঙ্গা শিবিরের বি-ব্লকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই পুড়ে গেছে কমপক্ষে ১২০০ ঘর।

রোহিঙ্গা শিবিরে দায়িত্বরত ৮- আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, বি-ব্লকের মোহাম্মদ আলীর (৩৫) ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ক্যাম্পের ব্লক-বি ও ব্লক-সি এলাকায় ছড়িয়ে পড়ে। আগুনে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

আগুনের খবর পেয়ে রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (আরআরআরসি) শাহ রেজওয়ান হায়াত, উখিয়ার ইউএনও নিজাম উদ্দিনসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এর আগে গত ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে। তার আগে গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে ক্যাম্পে আগুন লাগে।

খখ/মো মি

আগে“শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার মতো পরিস্থিতি এখনও হয়নি”- শিক্ষামন্ত্রী
পরেঅনিয়মিত পিরিয়ড কি ও কেন? এর কয়েকটি কারণ