রাষ্ট্রপতির সংলাপে যায়নি বিএনপি

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক➤নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির সংলাপে যায়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

thai foods

আজ (১২ জানুয়ারি) বিকেল চারটায় বঙ্গভবনে আমন্ত্রণ থাকলেও দলটির কেউ যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির চেয়ারপারসনের প্রেস উইং শাখার সদস্য শায়রুল কবির খান।

বুধবার (১২ জানুয়ারি) বিকেল ৪টায় বঙ্গভবনে আমন্ত্রণ থাকলেও দলটির কেউ যায়নি।

গত ২০ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ৩২টি দল আমন্ত্রণ পেয়েছে। রাষ্ট্রপতির এ সংলাপে ১৮টি দল সাড়া দিলেও সাতটি দল না যাওয়ার ঘোষণা দেয়। সেগুলো হলো- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), এলডিপি, বিএনপি, জেএসডি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

আগামী ১৪ই ফেব্রুয়ারি বর্তমান দায়িত্বে থাকা কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। সাংবিধানিকভাবে এই কমিশনের বিদায়ের পরই নতুন কমিশন দায়িত্ব নেবে ইসির। তারই অংশ হিসেবে রাষ্ট্রপতি কমিশন গঠনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছেন। আগামী ১৭ জানুয়ারি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

খখ/মো মি

আগে“২০ হাজার শয্যা প্রস্তুত করতে বলা হয়েছে”-স্বাস্থ্যমন্ত্রী
পরেকরোনায় ১দিনে ১২ জনের মৃত্যু, শনাক্ত ৩৩৫৯