করোনায় ১দিনে ১৭ জনের মৃত্যু, শনাক্ত ৯৬১৪

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৬১৪ জন। শনাক্তের হার ২৮ দশমিক ০২ শতাংশ।

thai foods

করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে; শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৪ হাজার ২৩০ জনে।

শনিবার (২২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল শুক্রবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ১২ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ১১ হাজার ৪৩৪ জন; শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৪৯ শতাংশ।

আজ শনিবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৮২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৬ হাজার ৭৯ জন।

এতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ২০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৩১১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক ০২ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১১ জন পুরুষ, ৬ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১১ জন। চট্টগ্রাম ও খুলনা বিভাগে ২ জন করে মারা গেছেন। এছাড়া বরিশাল ও ময়মনসিংহ বিভাগে মারা গেছেন একজন করে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

খখ/মো মি

আগে‘‘জনগণের সেবা করাই পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যের পবিত্র দায়িত্ব”-প্রধানমন্ত্রী
পরে“পূর্বসূরিদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সর্বশক্তি দিয়ে রক্ষা করতে হবে”-প্রধানমন্ত্রী