করোনায় ১দিনে ৪১ জনের মৃত্যু, শনাক্ত ৭২৬৪

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে দেশে এ পর্যন্ত  ২৮ হাজার ৭৪৪ জনের মৃত্যু হয়েছে।

thai foods

এর আগেরদিন বুধবার দেশে করোনায় ৩৩ জনের মৃত্যু হয়েছিল। সেই তুলনায় আজ করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে।

একই সময়ে ৪২ হাজার ৮৬৭ জনের নমুনা পরীক্ষায় ৭ হাজার ২৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৮ লাখ ৯৪ হাজার ৫৩৫ জন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৬ লাখ ৪৪ হাজার ৬২৮ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪১ জনের মধ্যে ২৭ জন পুরুষ ও ১৪ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৯১ থেকে ১০০ বছরের বয়সের মধ্যে দুইজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিনজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাতজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয়জন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।

তাদের মধ্যে ঢাকা বিভাগের ২২ জন, চট্টগ্রাম বিভাগের ছয়জন, রাজশাহী বিভাগের পাঁচজন, খুলনা বিভাগের তিনজন, সিলেট বিভাগে দুইজন ও রংপুর বিভাগের তিনজন রয়েছেন।

খখ/মো মি

আগে১৩ ফেব্রুয়ারি প্রকাশ হবে এইচএসসি পরীক্ষা ফল
পরেদেশে ৪১৩৬টি ইউপি নির্বাচনে ভোট পড়েছে ৭২.২০ শতাংশ, প্রাণহানি ১০০