“শিগগিরই সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে”-শিক্ষামন্ত্রী

thai foods

খাসখবর শিক্ষা ডেস্ক➤শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনা মহামারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানকে স্বাভাবিক করতে সরকার কাজ করছে। এতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন কমছে। আশা করছি শিগগিরই সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যাবে।

thai foods

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউসে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে সরকার সব ধরনের চেষ্টা করছে। এক্ষেত্রে, শিক্ষার্থীদেরও দায়িত্ব রয়েছে। সব সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। শাবির মতো সমস্যা প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়েই হয়। জাতীয় উদ্যোগের মাধ্যমে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে।

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল।

খখ/মো মি

আগেদেশে ৪১৩৬টি ইউপি নির্বাচনে ভোট পড়েছে ৭২.২০ শতাংশ, প্রাণহানি ১০০
পরেচট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আবু মো. হাশেম সভাপতি, জিয়া উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত