করোনায় ১দিনে ২০ জনের মৃত্যু, শনাক্ত ৩৫৩৯

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে দেশে এ পর্যন্ত  ২৮ হাজার ৯০৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৪ হাজার ৫৪৭ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৫৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০ দশমিক ২০ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ২৬ হাজার ৫৭০ জন।

thai foods

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে সুস্থ হয়েছেন ১১ হাজার ৮০০ জন। অর্থাৎ একদিনে করোনা শনাক্তের চেয়ে তিনগুণের বেশি সুস্থ হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৮০০ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৭ লাখ ২৭ হাজার ৮৬৬ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও ৪ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৮১ থেকে ৯০ বছরের বয়সের মধ্যে দুইজন,  ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন রয়েছেন।

তাদের মধ্যে ঢাকা বিভাগের ৭ জন, চট্টগ্রাম বিভাগের দুইজন, রাজশাহী বিভাগের পাঁচজন, খুলনা বিভাগের চারজন, সিলেট বিভাগে একজন ও রংপুর বিভাগের একজন রয়েছেন।

খখ/মো মি

আগে“২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে”- শিক্ষামন্ত্রী
পরেদেশের ষাটোর্ধ্ব সব নাগরিকের জন্য চালু হচ্ছে পেনশন ব্যবস্থা